× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

চরভদ্রাসনে পদ্মা ভাঙ্গন রোধে জেলা প্রশাসকের ভাঙ্গন পরিদর্শন

admin
হালনাগাদ: রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

নাজমুল নিরব খান,ফরিদপুর (চরভদ্রাসন) সদর থেকেঃ  ফরিদপুর জেলার ছোট্ট একটি উপজেলা চরভদ্রাসন। যার ৪ টি ইউনিয়নের ২ টি ইউনিয়ন পদ্মার গর্ভে চলে গেছে।বাকী ২টি ইউনিয়নের ১ টি সদর ইউনিয়ন যেটি পদ্মা ভাঙ্গনের হুমকির মুখে। যেগাযোগ,উন্নয়ন ও ব্যাবসায়ীমুখি এই সদর ইউনিয়নের মেইন রাস্তা থেকে পদ্মা আজ ২০-২৫ মিটার দুরে।

বেশ কিছুদিন আগে থেকে এই ভাঙ্গন কবলিত পদ্মার পাড়ে বড় বড় কার্গু ভিড়ে এবং সেখান থেকে মাল খালাস করে ভারী যানে করে ফরিদপুরের বিভিন্ন স্থানে যাতায়ত করছিল। যার ফলে ব্রীজ ভাঙ্গা,রাস্তা ভাঙ্গা ও সর্বশেষ এম.পি ডাংগী রাস্তার পাশে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দেয়।

পরবর্তীতে বিষয়টি গনমাধ্যমে ব্যাপক আলোচিত ও এলাকাবাসীর মানববন্ধন করলে চরভদ্রাসন উপজেলা প্রশাসন প্রথমে ভারীযান চলাচল বন্ধ ও পরে কার্গু ভেরা বন্ধ করে।

ভাঙ্গনরোধে আজ রবিবার বিকাল ৩টায় জেলা প্রশাসক ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন ও দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগে চরভদ্রাসনে আসেন।তিনি তার কর্মকর্তাদের ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ ও পরামর্শ দেন। পরে তিনি গোপালপুর ঘাট পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..