× Banner
সর্বশেষ
আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে দিনব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জেলার বিভিন্ন কেন্দ্রে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ।

জেলার ৯টি উপজেলার চারটি সংসদীয় আসনে মোট ৭০৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৭:৩০ ঘটিকা থেকে শুরু হয়ে নির্ধারিত সময় পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের তৎপরতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রত্যেকটি ভোটকেন্দ্রে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেন। ফলে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন।

জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ, যা দিন শেষে একই ধারায় সম্পন্ন হয়।

ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রেই ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।

জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি শান্ত ছিল এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে


এ ক্যটাগরির আরো খবর..