× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন জাকির সভাপতি, নয়ন সম্পাদক ও বাবুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৯ সেপ্টেম্বর’২০১৭ঃ  নির্যাতিত,অসহায় ও হয়রানীর শিকার জনসাধারণের পাশে থাকার প্রত্যয় নিয়ে ‘কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব’ এর আত্মপ্রকাশ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন সাত্তার সুপার মার্কেটে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ আলোচনা সভা শেষে দৈনিক আমাদের সংবাদ ও ই-নিউজ ৭১ ডটকমের হাসান জাকির কে সভাপতি, দৈনিক সমাজের কথার স্টাফ রিপোর্টার ও আমাদের সময়ের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকারকে সাধারণ সম্পাদক ও দৈনিক প্রজন্মের ভাবনার বাবুল আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন, সহ-সভাপতি কামাল হোসেন (সমাজের কথা-বারবাজার প্রতিনিধি), সহ-সাধারণ সম্পাদক হাবিব ওসমান (দৈনিক সময়ের খবর ও নিউজ৭১ অনলাইন), অফিস সম্পাদক ফিরোজ আহম্মেদ (দৈনিক আমাদের কণ্ঠ), কোষাধ্যক্ষ বেলাল হুসাইন বিজয় (দৈনিক নওয়াপাড়া), প্রচার সম্পাদক আরিফ মোল্ল্যা (দি নিউজ,ক্রাইম ডাইরি), কার্যকরী সদস্য কালাম গাজী, মজনরুল আহসান লিতু ও অপূর্ব রায়।


এ ক্যটাগরির আরো খবর..