× Banner
সর্বশেষ

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এক অজ্ঞাত (৫৫) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে ওই নারী মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা জানান, পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্থার উপর এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য পাঠিয়েছি। ধারনা করছি ওই নারীর বয়স ৫৫ বছরের কাছাকাছি।
লাশের শরীরে আঘাতোর কোন চিহ্ন নেই। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি এই নারী মানসিক প্রতিবদ্ধি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..