× Banner
সর্বশেষ
শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী

কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাগর হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার বহিরগাছি গ্রামের রুহুল আমিনের ছেলে।

উপজেলার রাখালগাছি ইউনিয়নের বহিরগাছি ওয়ার্ডের ইউপি সদস্য ইজ্জত আলী জানান, সাগর বিদ্যুৎ চালিত মেশিনে গ্রামে গ্রামে ঘুরে গোবাদি পশুর (বিছালী) শানি কেটে সংসার চালায়। বৃহস্পতিবার সকালে সে বিদ্যুৎ লাইনের মাধ্যমে ওই মেশিনের ব্লেডে ধার দিচ্ছিল। কিন্ত কিছুক্ষন পরেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর
সে বিদ্যুৎ সুইচ বন্ধ না করেই তার হাতে নিয়ে পুন সংযোগের চেষ্টা করছিল।

এ সময় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে নিয়ে কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার মরহুমের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..