কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ

কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ

ঝিনাইদহে কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। আহত যুগান্তর ও দিপ্ত টিভির প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ ও নাগরিক টিভির প্রতিনিধি মিশন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৯ টার দিকে কালীগঞ্জ থানার সন্মুখে ওই হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় শনিবার বেলা ১১টায় ভূক্তভোগী সাংবাদিক মিশন আলী বাদী হয়ে কৃষকদল নেতা জালাল উদ্দীনসহ তিন জনের নামে থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক মিশন আলী লিখিত অভিযোগে জানায়, সংবাদ সংগ্রহের জন্য শুক্রবার রাত ৯ টার দিকে তিনি ও শাহরিয়ার আলম সোহাগ থানার সন্মুখে যায়। সেখানে আসামী আটক নিয়ে পুলিশের একটি পক্ষের মধ্যে জটলা চলছিল। সাংবাদিকদ্বয় ওই ঘটনার ভিডিও করছিল।

এ সময় সেখানে উপস্থিত উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের নেতা চাপালী গ্রামের জালাল উদ্দীন কমলাপুর গ্রামের হান্নান ও শালিখা গ্রামের ফজলু সাংবাদিকদের কাজে বাঁধা প্রদান করেন। তারা জোর করে সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেবার চেষ্টা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা কিল ঘুসি মারপিট করে সাংবাদিক সোহাগ ও মিশন আলীকে আহত করে ৮হাজার ৫শ ২০টাকা ছিনিয়ে নেয়।

তাৎক্ষনিক থানার ওসি ও পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, ঘটনার দিন থানা পুলিশ শহরের আড়পাড়া এলাকার এক মাদক মামলার আসামীকে আটক করেছিল।

এ ঘটনা নিয়েই ওই এলাকার লোকজন থানার সামনে এসে জটলা করছিল। এ সময় অভিযুক্ত ও সাংবাদিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে তিনি দ্রুত হস্তক্ষেপ করে নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় শনিবার সাংবাদিকদের একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।