× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন

ACP
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২৬
কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন

মিথ্যা ও ভিত্তিহীন চাঁদা দাবির খবরের প্রতিবাদে সাংবাদিক সন্মেলন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ ফান্ড।

রোববার বেলা ১১ টায় কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের পাশে দলিল লেখকদের অফিসে ওই সংবাদ সন্মেলন করা হয়। কালীগঞ্জ দলিল লেখক কল্যাণ ফান্ড এর আয়োজনে সাংবাদিক সন্মেলনে অত্র সংগঠনের সদস্য সচিব আজিজুল লস্কর জানান, একটি মহল তাদের সংগঠনের নামে মিথ্যা লিফলেট ও প্রপাগন্ডা ছড়াচ্ছে। যা পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।

তিনি বলেন, তাদের সংগঠনের নাম ব্যবহার করে একটি মহল জমি রেজিস্ট্রিতে লাখ প্রতি দুই হাজার থেকে অতিরিক্ত টাকা নিবে মর্মে একটি ভূয়া লিফলেট ছড়িয়েছে। ওই লিফলেটটি তাদের করা নয়। তারা শুধুমাত্র জমি রেজিস্ট্রি প্রতি দলিলে লেখকদের পারিশ্রমিক বাবদ দুই হাজার টাকা নিবেন বলে জানান তিনি।

এর বাইরে সাধারন মানুষের নিকট থেকে কোন টাকা তারা কখনও নিবে না। সাংবাদিকদের প্রশ্নোউত্তরে সংগঠনের আহব্বায়ক ফারুক হোসেন জানান, দলিল লেখকদের দুঃসময়ে পাশে থাকার উদ্দেশ্য নিয়ে দু্ই মাস আগে সংগঠনটি প্রতিষ্টা করা হয়েছে। অত্র উপজেলার প্রায় ৮০ জন দলিল লেখকের মধ্যে ইতিমধ্যে ৬০ জন সংগঠনভূক্ত হয়েছেন।

তিনি বলেন, জমি রেজিস্ট্রিতে তাদের দলিল প্রতি পারিশ্রমিকের দুই হাজার টাকার মধ্যে একটি অংশ কল্যাণ ফান্ডে জমা হবে। যা প্রতি সপ্তাহে কিছু টাকা ফান্ডে জমা রাখা ব্যাতিত লেখকদের মধ্যেই শ্রেনীভেদে বন্ঠন করা হবে। তিনি বলেন, সবেমাত্র সংগঠনটির যাত্রা শুরু হলেও এখনো কোন লেখকদের নিকট থেকে একটি টাকাও নেওয়া হয়নি।

তিনি জোর দিয়েই বলেন, অত্র সংগঠন কোন জমি ক্রেতা বিক্রেতার নিকট থেকে একটি টাকাও তারা নিবে না। অথচ একটি মহল তাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে ভূয়া টাকা আদায়ের লিফলেট ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।

যা নিয়ে সংবাদ প্রচারে কয়েকজন রাজনৈতিক নেতার নামও ব্যবহার করা হয়েছে। তারা এমন বিষয়টি নিন্দা জানান। সাংবাদিক সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সিনিয়র দলিল লেখক,আব্দুস ছাত্তার, রঞ্জন কুমার, কওছার আলী, রেজাউল ইসলাম, নজরুল ইসলাম ও আমজাদ হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..