× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সালথায় দুই মোড়লের দ্বন্দ্বে তছনছ জনপদ, ভাঙচুর-অগ্নিসংযোগে আতঙ্কে সাধারণ মানুষ

কালীগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিল পুলিশ সদস্যের জীবন

admin
হালনাগাদ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী আমিনুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। সে সদর উপজেলার কাতলামারী পুলিশ ফাড়িতে কর্মরত ছিল।

সোমবার দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা-কয়ারগাছি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জাকির হোসেন ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুর রহমান জানান, পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম একটি পালসার মটরসাইকেল যোগে কালীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে ছালাভরা কয়ারগাছি নামকস্থানে আসলে পেছন থেকে ( খুলনা মেট্রো -ট-১১-১৬৪৪) নম্বরের একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে পড়ে গেলে সে ওউ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।

ওই সময়ে আসা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের একটি গাড়িতে উঠিয়ে ঝিনাইদহ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক হেলপার পালিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা কালীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত এস আই আনোয়ারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..