× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০২৩
kalkini upazilla

মাদারীপুরের কালকিনি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চাকরী স্থায়ী করণের জন্য এবং এসিআর এ সাক্ষর দিতে কমপক্ষে ১ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চাকরি স্থায়ীকরণ করতে এসিআরএ সাক্ষর করতে লাগে সহকারী শিক্ষা কর্মকর্তাকে। কালকিনি সদর ও কালিগঞ্জ এই দুই ক্লাষ্টার মিলে ২৭৮ জন শিক্ষকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলমের বিরুদ্ধ।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কালকিনি উপজেলাকে ৭টি ক্লাষ্টারে ভাগ করা। তার মধ্যে সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম সদর ও কালিগঞ্জ ক্লাষ্টার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সদর ক্লাষ্টারে বিদ্যালয় সংখ্যা ২২টি ও শিক্ষক সংখ্যা ১৫০ জন এবং কালিগঞ্জ ক্লাষ্টারে বিদ্যালয় সংখ্যা ২৫টি আর শিক্ষক সংখ্যা ১২৮ জন। সদর ও কালিগঞ্জ ক্লাষ্টার মিলে মোট বিদ্যালয় সংখ্যা ৪৭টি ও শিক্ষক সংখ্যা ২৭৮ জন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সহকারী শিক্ষক বলেন আমাদের চাকারী জাতীয়করণের জন্য ও এসিআরএর জন্য (শিক্ষকদের গোপন বার্ষিক প্রতিবেদনে) সাক্ষর করাতে এটিও শাহ আলম স্যারকে কমপক্ষে ১ হাজার টাকা দিতে হয়। আর না দিলে আমাদের চাকরী স্থায়ীকরণ হবে না আবার এসিআরএ এটিও স্যার সাক্ষর করবে না। আর তাই শিক্ষকরা স্যারকে টাকা দিতে বাধ্য হয়ে।

টাকা নেওয়ার অভিযোগের বিষয় জানতে চাইলে সহাকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, ভাই আমি কোন টিচারের কাছ থেকে কোন টাকা নেই নাই। আপনি অফিসে আসেন এবং জানেন আমি কোন টাকা নিয়েছি কিনা। কোন টিচার অভিযোগ করলে আমার সামনে নিয়া আসেন এবং প্রমান করেন।

কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান বলেন, আমার কাছে টাকার নেওয়ার অভিযোগ আসালে আমি এটিওদের কোন টাকা নিতে নিষেধ করেছি। তবে এটিও শাহ আলম টাকা নিয়েছি কিনা আমি জানি না।

টাকা নেওয়ার অভিযোগের ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার তার হাতে থাকা মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালকিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মীর গোলাম ফারুক বলেন, চাকরী স্থায়ীকরণের জন্য ও এসিআরএর জন্য এটিও শাহ আলম ১ হাজার করে টাকা নেয় আমি জানি না। আর টাকা যদি নিয়ে থাকে এবং প্রমান পাই তা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..