× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে মহিলা আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

মাদারীপুরের কালকিনিতে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালকিনি মহিলা আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে কালকিনি উপজেলা মহিলা ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কালকিনি প্রেসক্লাব এর সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এসময় কালকিনি মহিলা আওয়ামীলীগের সভাপতি চায়না খানমের সভাপতিত্বে ও সঞ্চলনার দায়িত্ব পালন করেন পৌর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডলি রহমান

এসময় উপস্থিত নারী বক্তরা বলেন-অগ্নি সন্ত্রাস ও জঙ্গিবাদ নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে যাতে কোন অপশক্তি মাথা উচু করে না দাড়াতে পারে।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি  উপজেলা আওয়ামীলীগের  যুগ্ন-সাধারন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. আবুল বশার, মহিলা  আওয়ামীলীগের  পৌর সভাপতি শিবলী বশার, যুব -মহিলা  আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসনা হেনা মুক্তি,এবং বিভিন্ন ওয়ার্ডের নেত্রীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন  কালকিনি পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার বেপারী,সৈনিকলীগের সভাপতি দিদার মোল্লাসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..