× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

কারিনার সাথে মুখ্যমন্ত্রীর সেলফি নিয়ে তুলকালাম

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: মুখ্যমন্ত্রী রমন সিংহের বলিউড স্টার কারিনার সাথে সেলফি তোলানিয়ে সেই রাজ্যে চলছে তুলকালাম কান্ড।

রায়পুরে শিশুদের অধিকার সংক্রান্ত ইউনিসেফ এবং রাজ্যের স্কুল এডুকেশন, নারী ও শিশু উন্নতি বিভাগের এক অনুষ্ঠানে ইউনিসেফের দূত হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী কারিনা কাপুর খান। আর একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিংহ। পাশে কারিনা দেখে ভদ্রলোক মুখ্যমন্ত্রী একটা সেলফি নেয়ার লোভ সামলাতে পারলেন না, যতোই হোক সেলেব্রেটি তারকা বলে কথা!  যথারীতি সেলফি নিলেনও মন্ত্রী। কিন্তু এরপরেই  তার নিন্দায় উঠে পড়ে লেগেছে রাজ্যের বিরোধী দল।

বিশেষ করে রাজ্যের কংগ্রেস প্রধান ভূপেশ বঘেলতো সরাসরি এরজন্য কথা বলেছেন। তিনি মুখ্যমন্ত্রীর এমন শিশুসুলভ কান্ডে লজ্জা প্রকাশ করে বলেন, ‘রাজ্যের অসংখ্য চাষি খরা সমস্যায় আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, আর এইরকম একটা স্পর্শকাতর সময়ে আমাদের মূখ্যমন্ত্রী নায়িকার পাশে বসে ছবি তুলছেন?’ তিনি মুখ্যমন্ত্রীরর এমন কান্ডে ধিক্কারও জানান।

এছাড়া বিরোধী দলই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে মন্ত্রীর এমন কান্ড নিয়ে নানা ব্যঙ্গও শুরু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..