× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

ডেস্ক

রাজধানীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫, চলছে উদ্ধারকাজ

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Coil-factory-fire.jpg

রাজধানীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫ শ্রমিক। ফায়ার সার্ভিসের ঘটনা নিয়ন্ত্রণে আনতে আনতে পাঁচ জন মৃত্যুবরণ করেন। এখনও উদ্ধার কাজ চলছে।

শুক্রবার (৫ নভেম্বর) রাত ১টার দিকে সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, রাত ১ টা ১৫ মিনিটের দিকে সোয়ারীঘাটের একটি জুতার কারাখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস জানায় ক্যামিকেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পাঁচ শ্রমিকের মৃত্যুর কারণ হিসেবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, দগ্ধ হয়ে নয়, শ্বাসরোধ হয়ে মারা গেছেন সবাই।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইউম বলেন, নিহত শ্রমিকদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি বলে জানিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..