× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে – পরিবহনমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২২ মে, ২০২৬
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে - পরিবহনমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী রবিউল আলম।

শুক্রবার (২২ মে) সকাল ১১টায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবার এবং আহত ৩৩ জনসহ মোট ১১৯ জনের মাঝে ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে মতবিনিময়কালে যোগাযোগমন্ত্রী বলেন, ‘মাত্র তিন দিনের মধ্যে আড়াই কোটি মানুষ এবং কোরবানিযোগ্য পশু পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। এতে আমাদের অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার ওপর ব্যাপক চাপ পড়ে। তাই ঈদযাত্রাকে সম্পূর্ণ নির্বিঘ্ন ও আরামদায়ক করা কঠিন হয়ে যায়। তবে জনগণের সহযোগিতা, সচেতনতা এবং অনুকূল আবহাওয়া থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘দেশে প্রতি বছর গড়ে সাড়ে চার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।’ দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে তিনি চালকের অদক্ষতা, আনফিট যানবাহন এবং জনগণের অসচেতনতাকে দায়ী করেন।

তিনি আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসনে সরকার আরও কার্যকর পদক্ষেপ নেবে।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘আমরা দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করছি। দুর্ঘটনাপ্রবণ স্থান ও কারণ চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেয়ায় দুর্ঘটনার হার কিছুটা কমে এসেছে।’

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এত ব্যয় হলেও দুর্ঘটনা কমছে না। নিহতের প্রকৃত সংখ্যা ও সড়কে ব্যয়ের হিসাব জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।’

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মুহাম্মদ জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..