× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি

কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে আন্ত ঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা-২০২৫

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা-২০২৫

কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজের ছাত্র-ছাত্রীদের মাদকের থাবা থেকে রক্ষা পাওয়ার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে আন্ত ঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র)২০২৫ এর ফাইনাল খেলা অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারুফা শারমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১.৩০মিনিটের সময় অনুষ্ঠিত ছেলেদের ফুটবল ফাইনাল খেলায় চন্দনা দল ১-০ গোলে মধুমতি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলার ধারাভাষ্য বিবরনী ছিলেন প্রভাষক মোঃ কামরুজ্জামান, রেফরির দায়িত্বে ছিলেন খেলা কমিটির আহবায়ক ইংরেজী প্রভাষক কাজী আমিনুল ইসলাম । খেলায় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ৪টি দলের মধ্যে মধুমতি ও চন্দনা দলের মধ্যে ফুটবল ফাইনাল খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । খেলাটি উদ্বোধন করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারুফা শারমীন । খেলা শেষে বিজয়ীদের হাতে ও আহবায়ক কমিটির হাতে পুরস্কার তুলে দেন কলেজের শিক্ষক প্রতিনিধি’র সম্পাদক বাংলা প্রভাষক মোঃ হাফিজুর রহমান সহ আরো অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক এম কলিমুল্লাহ, ফুটবল প্রতিযোগীতা খেলা কমিটির আহবায়ক কাজী আমিনুল ইসলাম, সদস্য মোঃ কামরুজ্জামান, অভিজিৎ বিশ্বাস, কলেজের প্রভাষক সেলিনা পারভীন, প্রভাষক হাসনাত কবির সাজ্জাদ, প্রভাষক মুজাহিদ হাসান, প্রভাষক আমবিয়া খাতুন, মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক ও আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক, সদস্য সচিব ও মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাদ্দাম আরেফিন, কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারী আব্দুর রউফ কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সভাপতি তাসিন হোসেন তামীম, সাবেক কলেজ ছাত্রদল নেতা ও মধুখালী উপজেলা বিএনপি সদস্য কাজল আহম্মেদ, কামারখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী শেখ ওমর ফারুক প্রমুখ। ছাত্রদের ফুটবল টূর্নামেন্টে কলেজের ৪টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে পুরস্কার বিতরন করে খেলাটি সুন্দরভাবে শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..