ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর হিন্দু পাড়া নিবাসী কামারখালী ইউনিয়নের সাবেক ইউ.পি. সদস্য ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মধুখালী উপজেলা শাখার সভাপতি এবং শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী (লাল) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় কামারখালী ইউনিয়ন পরিষদ ভবন মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও বিকালে আসর নামাজ বাদে কামারখালী কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে কামারখালী কেন্দ্রীয় গোরস্থান মছলন্দপুরে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শামীম আরা, ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি এ্যাডঃ মানিক মজুমদার, ফরিদপুর পুলিশ লাইনের এস.আই. আনোয়ার হোসেন সহ এ.এস.আই ফায়েকুজ্জামান ও শফিকুল ইসলাম , মধুখালী , থানার এস.আই শংকর বালা সহ পুলিশ ফোর্স, মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভূইয়া, কামারখালী ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার পরমানন্দ বিশ্বাস সহ কামারখালী, মধুখালী ও আড়পাড়ার মুক্তিযোদ্ধাগন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মধুখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক নওশেরুল ইসলাম , কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান সহ রাজনীতিক নেতৃবৃন্দ সহ ধর্মপ্রান মুসল্লিগন প্রমুখ।
জানা যায় সোমবার দিবাগত রাত আনুমানিক ১০:২০মিনিট সময় তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল প্রায় ৭০বছর। পারিবারিক সূত্রে আরও জানা যায় তিনি কিডনী ও ডায়াবেটিক জনিত রোগে ভূগছিলেন। তিনি স্ত্রী ও এক পুত্র এবং দুই মেয়ে, নাতী-নাতনী সহ অনেক গুনগ্রাহী আতয় স্বজন রেখে গেছেন। তার আতর শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী।