× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত?

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

কালীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আলমসাধু চালক নিহত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
আলমসাধু চালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে কার্ভাড ভ্যানের ধাক্কায় রেজাউল ইসলাম (৫৯) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা শহরের মোবারকগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যশোর থেকে আলমসাধুতে মুরগি নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলো সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের রেজাউল ইসলাম। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোচিক সুগার মিলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে আলমসাধুটি উল্টে চালক রেজাউল ইসলাম গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান,আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘাতক কাভার্ড ভ্যানটি কে আটক করতে পারিনি তবে আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..