কাদেরকে বিএপিতে যোগ দেয়ার আহ্বান জানালেন রিজভী

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি।

রিজভী বলেন , কাদের সাহেব প্রতিনিয়তই বিএনপিকে উদ্দেশ্য করে নানা উপদেশ প্রদান করছেন। বিএনপির সভা কেমন করা উচিত, কখন করবে, ভবিষ্যৎ পরিনতি কেমন হবে, তারা কেন নির্বাচন নিয়ে ভুগছে, বিএনপির সংসদে যোগ দেয়া উচিত ইত্যাদি ইত্যাদি। তিনি যখন এতই বোঝেন তাহলে বিএনপির উপদেষ্টা হতে চলে আসেন। আমি ওবায়দুল কাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনি আওয়ামীলীগে না থেকে বিএনপিতে যোগ দিন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনসহ সারা দেশে বন্ধি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার ঢাকার রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। একই দাবিতে সারা দেশে পালন করা হবে প্রতিবাদ কর্মসূচি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।