× Banner
সর্বশেষ
জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল

কাচাঁপাট রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

admin
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০১৬

সকল প্রকার কাচাঁপাট রফতানির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সোমবার (২৮ মার্চ) কাচাঁপাট রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক কাচাঁপাট রফতানির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত বছর পহেলা নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই বছর ৩ নভেম্বর থেকে এক মাস পর্যন্ত সকল প্রকার কাচাঁপাট রফতানি বন্ধ রাখা হয়। ওই বছরই ২ ডিসেম্বর আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাচাঁপাট রফতানি বন্ধ রাখা হয়।

চলতি বছরের ৫ জানুয়ারি এক আদেশের মাধ্যমে ৪১টি প্রতিষ্ঠানের অনুকূলে গত বছরের ৩ নভেম্বরের আগে ইস্যুকৃত ২৫১টি এলসির বিপরীতে ২ দশমিক ৭৭ লাখ বেল কাঁচাপাট রফতানির জন্য অনুমোদন প্রদান করা হয়েছিলো।

 


এ ক্যটাগরির আরো খবর..