× Banner
সর্বশেষ
জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা

করোনা আক্রান্ত স্বামীকে বাঁচানোর চেষ্টা নারীর

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Corona-affected-husband.jpg

ভারতে ভয়াবহ হয়ে ওঠেছে করোনাভাইরাস। প্রতিদিন দেশটিতে সংক্রমণের রেকর্ড হচ্ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এর মধ্যে দেশটির বিভিন্ন রাজ্যে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। সম্প্রতি আগ্রার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, করোনায় আক্রান্ত স্বামীর মুখে নিজের মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন এক নারী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনা আক্রান্ত স্বামীর শ্বাসকষ্ট শুরু হতেই তাকে নিয়ে অটোতে করে হাসপাতালের দিকে রওনা দিয়েছিলেন আগ্রার বাসিন্দা রেনু সিঙ্ঘল। তবে অটোর মধ্যেই স্বামীর শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে। নিরুপায় হয়ে স্বামীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা শুরু করেন তিনি। স্বামীর মুখে মুখ দিয়ে কৃত্রিম উপায়ে তাকে শ্বাস দিয়ে বাঁচিয়ে তুলতে চেয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। সোমবার হাসপাতালের বাইরে রেনুর কোলে মৃত্যুর মুখে ঢলে পড়েন তার স্বামী রবি সিঙ্ঘল। শেষ মুহূর্ত পর্যন্ত রেনুর এই মরিয়া প্রচেষ্টাই আপাতত ভাইরাল।


এ ক্যটাগরির আরো খবর..