× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

করোনা ভাইরাস দুর্যোগে ক্ষতিগ্রস্ত কমলগঞ্জে ৩১০০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার): করোনা ভাইরাস (কোভিড-১৯) দুর্যোগে ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩১০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী উপহার হিসেবে ১০ কেজি করে চাল ৩১০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, মুন্সীবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে করোনা ভাইরাস (কোভিড-১৯) দুর্যোগে ক্ষতিগ্রস্ত কমলগঞ্জ উপজেলার সকল ট্রাক শ্রমিক/লরী, পল্লী বিদ্যুৎ সমিতি, তাঁত শিল্প শ্রমিক, মৌলভীবাজার জেলা সড়ক পরিবগন শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ শাখা, উপজেলা সদর সিএনজি গ্রুপ পরিচালনাকমিটি, পিকআপ শ্রমিক, ডেকোরেটার্স কারিগর সমিতি, অটো মোবাইল মটর মেকানিক ইউনিয়ন, টমটম, রিক্সাচালকসহ সর্বমোট ৩১০০ পরিবারের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে স্ব স্ব সংগঠনের সভাপতি-সম্পাদকের বিতরণের জন্য চাল হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..