কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

আজ ৩১ ডিসেম্বর কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র অন্যতম প্রতিষ্ঠাতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের উপদেষ্টা কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

বিপ্লবী ও প্রগতিশীল গণআন্দোলনের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড মণি সিংহ উপমহাদেশের বৃটিশবিরোধী আন্দোলন ও বাঙালির স্বাধিকার আদায়ের সংগ্রামসহ সারাজীবন কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সকল ন্যায়সঙ্গত আন্দোলন ও সংগ্রামে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কমরেড মণি সিংহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কমরেড মণি সিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। সদ্য স্বাধীন যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তিনি প্রশংসনীয় অবদান রাখেন। এই বিপ্লবী জননেতার জীবন ও কর্ম আমাদের সবসময় অনুপ্রেরণা যোগাবে।

আমি কমরেড মণি সিংহ-এর আত্মার শান্তি কামনা করছি।

               জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

     বাংলাদেশ চিরজীবী হোক ।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।