× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

কক্সবাজারে গেলে শেখ হাসিনাকে বোমা মেরে হত্যার হুমকি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আবারো হত্যার হুমকি দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে হৃদয় আহম্মেদ নামের এক স্বঘোষিত শিবির কর্মী সাবিনা ইয়াসমিন দোলাকে যোগাযোগ মাধ্যম ইমুতে কক্সবাজার রোহিঙ্গাদের দেখতে গেলে সেখানে তাকে বোমা মেরে উড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে।

আরব আমিরাতের 00971565922684 এই নম্বর থেকে সাবিনা ইয়াসমিন দোলার ইমুতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া হুমকিদাতা নিজেকে শিবির নেতা বলে পরিচয় দিয়ে বলে লিখেছেন আগামীকাল (আজ মঙ্গলবার) তোর নেত্রী রোহিঙ্গা দেখতে যাবে ওখানেই তোর নেত্রীকে বোমা মেরে মেরে ফেলব।

সংসদ টেলিভিশনের প্রযোজক মাকসুদা সুলতানা ঐক্য তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, দুবাইতে অবস্থানরত সকল মুজিব সৈনিক ভাইদের প্রতি অনুরোধ এই নাম্বারের হুমকি দাতা ব্যক্তিকে খুঁজে বের করে প্রশাসনের হাতে হস্তান্তর করুন নইতো বাংলাদেশ কনস্যুলেটরকে বিষয়টি অবগত করুন…!!!

উল্লেখ্য, পূর্বপশ্চিমবিডি.নিউজকে বিষয়টি অবহিত করেছেন সংসদ টেলিভিশনের প্রযোজক মাকসুদা সুলতানা ঐক্য এবং এ প্রতিবেদককে স্ক্রিনশটগুলো পাঠিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..