× Banner
সর্বশেষ
বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত

ওয়ারেন্ট নিষ্পত্তিতে শ্রেষ্ঠ সন্মাননা পেলেন নড়াইলের এসপি জসিম উদ্দিন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

উজ্জ্বল রায় নড়াইল  জেলা প্রতিনিধিঃ খুলনা রেঞ্জের দশটি জেলার মধ্যে ওয়ারেন্ট  নিষ্পত্তিতে রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন নড়াইল  জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) ।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সন্মেলন কক্ষে খুলনা রেঞ্জ পুলিশের জানুয়ারি ২০২০ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভার সন্মানিত সভাপতি ও খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) দশটি জেলার মধ্যে ওয়ারেন্ট নিষ্পত্তি করে নড়াইল  জেলা শ্রেষ্ঠ স্থান অধিকার করায় পুলিশ সুপার কে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন।

অপরাধীদের কাছে বড় আতঙ্কের একটি নাম এসপি মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি নড়াইলে  পুলিশ সুপার হিসাবে যোগদানের মাত্র ১ বৎসরের মধ্যে নড়াইল জেলা কে-জঙ্গী ও সন্ত্রাস মুক্ত জেলা হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। নড়াইলে সম্প্রতি যে কয়টি চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা,ডাকাতি,ধর্ষণ মামলা হয়েছিলন তার সব কয়টি মামলার রহস্য উদঘাটন করে আসামি দের আইনের কাঠগড়ায় দাড় করিয়েছিলেন রেঞ্জসেরা এই পুলিশ সুপার।

এছাড়া খুলনা রেঞ্জ পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় মামলা নিষ্পত্তি তে রেঞ্জের দশটি জেলার মধ্যে খুলনা জেলা পুলিশ শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন।খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম বৃহম্পতিবার সকালে খুলনা  রেঞ্জ ডিআইজির নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

অপর দিকে অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় খুলনা রেঞ্জের দশটি জেলার মধ্যে শ্রেষ্ঠ চৌকস সার্কেল নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন। খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সন্মেলন কক্ষে খুলনা রেঞ্জ পুলিশের জানুয়ারি ২০২০ মাসের অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) রেঞ্জের দশটি জেলার অপরাধ চিত্র পর্যালোচনা পুর্বক রেঞ্জের মধ্যে রেকর্ড ব্রেক পরিমান মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, ক্লুলেস মাডার কেসের রহস্য উদঘাটন ও ২৫০ টির মত হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিক কে ফিরিয়ে দেওয়ার মত ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালা্হউদ্দিন কে রেঞ্জের শ্রেষ্ঠ চৌকস সার্কেল হিসাবে বৃহম্পতিবার সকালে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন ।

অপরদিকে রেঞ্জের দশটি জেলার মধ্যে রেকর্ড ব্রেক পরিমান মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার,চাঞ্চল্যকর মামলার আসামি দ্রুত গ্রেপ্তার,মাদক ব্যবসায়ী আটক করে খুলনা রেঞ্জের দশটি জেলার মধ্যে সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর নূর আলম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ চৌকস এসআই হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন পিপিএম (বার) এঁর নিকট থেকে। এছাড়াও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা থানার এএসআই শাহানুর আলম খুলনা রেঞ্জের দশটি জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই হিসাবে রেঞ্জ ডিআইজি’র নিকট থেকে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..