× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেনাপোলে আমদানি পণ্য বোঝাই মালবাহী ওয়াগন-ট্রাক সংঘর্ষ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ জুন, ২০২০
ওয়াগন-ট্রাক সংঘর্ষ

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ বেনাপোল রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া আমদানিকৃত পণ্য বোঝাই মালবাহী ওয়াগনের সাথে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওয়াগনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার (১৯ জুন) ভোর রাতে বেনাপোল দীঘিরপাড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল স্টেশন থেকে ছেড়ে আসা আমদানিকৃত পেঁয়াজ বোঝাই মালবাহী ওয়াগনটি বেনাপোল দিঘীরপাড় হাইরাস্তা রেলক্রসিং আসলে, এসময় রেলক্রসিং পার হওয়া একটি  লোহার কুচি বোঝাই ট্রাক (সিলেট মেট্রো-ট- ১১- ০০৮১) সাথে ধাক্কা লাগে। এতে কুচি বোঝাই ট্রাকটিকে ওয়াগনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়।
আর এসময় ট্রাকের চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে পড়ে নিজেদের জীবন রক্ষা করে বলে স্থানীয়রা জানান।
বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ তৌহিদুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমি  ঘটনাস্থলে যায়। গিয়ে দেখি ওয়াগনের ধাক্কায় ট্রাক দুমড়ে মুচড়ে পড়ে আছে। যেহেতু এটা ট্রেনের ব্যাপার, তাই এটা ট্রেন কর্তৃপক্ষ দেখবে। আর এ দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রাতে বেনাপোল রেল স্টেশন থেকে আমদানিকৃত পেঁয়াজ বোঝাই  মালবাহী ওয়াগনটি রেলস্টেশন থেকে ছেড়ে যায়। এরপর ওয়াগনটি বেনাপোল দীঘিরপাড় নামক স্থানে পৌঁছালে এ দূর্ঘটনাটি ঘটে। এতে করে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে ওয়াগনটি মেরামত করলে চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..