× Banner
সর্বশেষ
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নারায়ণগঞ্জের জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের উদ্যোগ নিতে হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ভালুকায় ‘টেকাব’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সনদ ও ঋণ বিতরণ সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে – স্থানীয় সরকার মন্ত্রী এআই প্রযুক্তির ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে — তথ্য প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ে দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গঠনের আহ্বান তথ্যমন্ত্রীর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের ৩ কোটি ৭০ লাখ টাকা প্রদান করলো পদ্মা অয়েল পিএলসি

ওবামা সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা বন্ধের আহ্বান করেছেন

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার মধ্যপন্থি বিদ্রোহীদের ওপর রাশিয়াকে বোমা হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। রোববার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

প্রায় পাঁচ বছর ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে লড়াই চালিয়ে যাচ্ছে পশ্চিমা মদদপুষ্ট জঙ্গি বাহিনী, ইসলামিক স্টেট ও আল-কায়েদার সহযোগী সংগঠন নুসরা ফ্রন্ট। বিদ্রোহীদের বিরুদ্ধে বাশার বাহিনীর অবস্থা শোচনীয় হতে শুরু করলে গত বছরের শেষ নাগাদ সিরিয়ায় বাশারের পক্ষে বিমান হামলা চালাতে শুরু করে রাশিয়া। এর পরই বিদ্রোহীরা পিছু হটতে শুরু করে। চলতি সপ্তাহে বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো শহর ছিনিয়ে নিয়েছে বাশার বাহিনী। পশ্চিমাদের অভিযোগ, পুতিন আইএসবিরোধী অভিযানের কথা বললেও সিরিয়ায় বেশ কিছু বিদ্রোহী গ্রুপের ওপরও হামলা চালাচ্ছে, যারা পশ্চিমা সমর্থক।

রোববার হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, টেলিফোনে আলাপচারিতায় সিরিয়ায় ত্রাণসহায়তা পাঠানো ও বিমান হামলা বন্ধের গুরুত্বের বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ওবামা।

বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ করে সিরিয়ায় মধ্যপন্থিদের ওপর বিমান হামলা বন্ধ করে রাশিয়াকে গঠনমূলক ভূমিকা পালনের বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।


এ ক্যটাগরির আরো খবর..