× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এক গ্লাস পরিষ্কার বিশুদ্ধ পানিতে ১০ মিলিয়ন ব্যাকটেরিয়া!

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: গবেষকরা জানিয়েছেন এক গ্লাস পরিষ্কার বিশুদ্ধ পানিতে ১০ মিলিয়ন ব্যাকটেরিয়ার উপস্থিতির কথা। তবে এটা শুনে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা, এক গ্লাস পরিষ্কার বিশুদ্ধ পানিতে থাকা এই ১০ মিলিয়ন ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া।

পানি বিশুদ্ধকরণে এসব ব্যাকটেরিয়াই ভূমিকা রাখে। গবেষকরা দেখেছেন যে, খাওয়ার পানি বিশুদ্ধ হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভালো ব্যাকটেরিয়ার মাধ্যমে, যা গবেষকরা পানি বিশুদ্ধকরণ প্লান্ট এবং পাইপের মধ্যে পেয়েছেন।

গবেষকদের মতে, পরিষ্কার কলের ট্যাপ মানেই হচ্ছে সেখানে নিরীহ ব্যাকটেরিয়ার উপস্থিতি এবং সেই কলের এক গ্লাস পানি বিশুদ্ধ হয়ে থাকে তাতে থাকা ১০ মিলিয়ন ভালো ব্যাকটেরিয়ার মাধ্যমে।

গবেষণাটি করা হয়েছে দক্ষিণ সুইডেনের খাওয়ার পানিতে। সেখানে প্রতি মিলিলিটার খাওয়ার পানিতে ৮০ হাজার ভালো ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্যাথারিন পল বলেন, পানির পাইপে অন্তত কয়েক হাজার প্রকার ব্যাকটেরিয়া জন্ম নেয়। উন্নত পানি সরবরাহ ব্যবস্থার সঙ্গে পানির মান ও ভালো ব্যাকটেরিয়ার যোগসূত্র রয়েছে। বিভিন্ন দেশে পানির পাইপ সিস্টেমগুলোর উন্নয়নের ক্ষেত্রে যা খুবই গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


এ ক্যটাগরির আরো খবর..