× Banner
সর্বশেষ
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী

মোশারফ ভূঁইয়া পলাশ

উত্তর কাট্টলীতে স্থাপিত হল ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’

ACP
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
সেলুন পাঠাগার বিশ্বজুড়ে

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ ইতোমধ্যে চট্টগ্রামসহ সারা বাংলাদেশের ৫০টিরও অধিক সেলুন স্থাপিত হয়েছে। মূলত সেলুনে আসা সেবা গ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে কবি গোলাম মাওলা জসিমের সম্পূর্ণ নিজ অর্থায়নে এ আয়োজন। গেল সপ্তাহে সিটির অন্যতম প্রাণকেন্দ্র চেরাগী পাহাড়ের একটি সেলুনে উদ্বোধনসহ ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে বুক সেলফ ও বই বিতরণ করা হয়েছিল।

তারই ধারাবাহিকতায় এবার আকবরশাহ থানাধীন কর্ণেলহাট উত্তর কাট্টলীর হাবিব হেয়ার কাটিং সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বীজন নাট্যগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ গিয়াস উদ্দিন জুয়েল। এ সময় তিনিসহ আগত অতিথিরা সেুলন মালিক আমজাদ হোসেনের হাতে বই ও বুক সেলফ তুলে দেন।

দিদারুল আলম, আবৃত্তি শিল্পী সায়েম হোসেন, নাট্যশিল্পী সৌরভ পাল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গিয়াস উদ্দিন জুয়েল বলেন, ‘মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগের ফলে সেবা গ্রহীতাদের মধ্যে বই পড়ায় আগ্রহ তৈরি হবে।’

গোলাম মাওলা জসিম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমার এ উদ্যোগ।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..