× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

বিনোদন ডেস্ক

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

ভাবা যায়-কোনো মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা পেশাদার মানে গান গাইছে, আর সেই গানগুলো নিয়েই তৈরি হয়েছে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম! ঠিক এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে ‘কিউটিভেলপ মিউজিক’। ইউটিউবে ‘কিউটিভেলপ মিউজিক’ সার্চ করলেই শোনা যাবে তাদের নতুন এআই সহায়ক লং ড্রাইভ প্লেলিস্ট অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’। অ্যালবামটি

সোমবার (৯ মার্চ) ইউটিউবে ‘কিউটিভেলপ মিউজিক’ চ্যানেলে রিলিজ হয়েছে।

প্রায় দুই ঘণ্টার এই অ্যালবামে রয়েছে ২০টি গান। ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফেরার দীর্ঘ যাত্রায় শ্রোতাদের সঙ্গ দিতে একটানা শোনার উপযোগী করে অ্যালবামটি তৈরি করা হয়েছে। গানগুলোতে ফোক, ভাংরা, ক্লাসিক, রক, ফিউশন, কান্ট্রি ও আধুনিক বাংলা গানের মিশ্রণ রাখা হয়েছে, যাতে বিভিন্ন রুচির শ্রোতারা উপভোগ করতে পারেন।

‘কিউটিভেলপ’ মূলত অরিগ্যামি বা কাগজের হস্তশিল্পভিত্তিক একটি উদ্যোগ, যেখানে রঙিন কাগজ ভাঁজ করে তৈরি করা হয় নান্দনিক খাম। ইংরেজি ‘কিউটি’ ও ‘এনভেলাপ’ মিলিয়ে নাম রাখা হয়েছে ‘কিউটিভেলপ’। বর্তমানে এই উদ্যোগে ১০৪ ধরনের অরিগ্যামি খামের নকশা রয়েছে।

উদ্যোক্তা ড্যানি হুসাইন জানান, তার লেখা গান ও সুর মানুষের কাছে পৌঁছে দিতে এবং নতুন প্রযুক্তির সম্ভাবনা পরীক্ষা করতেই এআই সহযোগিতায় এই অ্যালবাম তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ‘এআই শিল্পীদের বিকল্প নয়; বরং এটি সৃজনশীলতার নতুন সুযোগ তৈরি করতে পারে।’

‘আরো কিছুক্ষণ শুনি’ অ্যালবামের গানগুলো যে কেউ মূল কথা ও সুর ঠিক রেখে পরিবেশন করতে পারেন। এমনকি ক্ষুদ্র উদ্যোক্তারাও চাইলে তাদের বিজ্ঞাপনে এসব গান ব্যবহার করতে পারবেন। ঈদ উপলক্ষে এই অ্যালবামটি শ্রোতাদের জন্য এক অভিনব সংগীত উপহার।


এ ক্যটাগরির আরো খবর..