× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই

ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোটরসাইকেল সহ চোরকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। খবরপেয়ে উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সোয়া দশটার দিকে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে ওই চোরকে আটক করা হয়। আটককৃত চোর কুদরত মোল্লা বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার সুলতানি এলাকার তোফাজ্জল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন-সোমবার রাত পৌনে দশটার দিকে উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডের রাজিব ফার্মেসীর সামনে থেকে ফার্মেসী মালিকের মোটরসাইকেল চুরি করে নিয়ে গৌরনদীর দিকে আসছিলো এক যুবক। পরবর্তীতে তাকে ধাওয়া করে গৌরনদী বাসষ্ট্যান্ডে আটক করা হয়। এসময় উত্তেজিত জনতা মোটরসাইকেল চোর ওই যুবককে গণধোলাই দেয়।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-গুরুত্বর অবস্থায় জনতার হাত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। পরবর্তীতে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে আরো কয়েকটি মোটরসাইকেল চুরি সঙ্গে জড়িত বলে জানিয়েছে।

ওসি আরো জানিয়েছেন-এঘটনায় আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..