× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

ডেস্ক

ঈদের ছুটির সময়ও দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না -স্বরাষ্ট্র সচিব

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না

ঈদের সময় যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় তার সবগুলোই এবারও নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সতর্ক থাকবো যেন অপ্রীতিকর কিছু না ঘটে। আসন্ন ঈদের ছুটির সময়ও দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না। বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ’ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নাসিমুল গনি বলেন, ‘আমরা ভিজিলেন্সি একটুও কমাইনি। শুধু যে পুলিশের সাধারণ টহল হচ্ছে তাই নয়, আমাদের মন্ত্রণালয় থেকে একটি তালিকা করা আছে, প্রতি রাতে দুজন অফিসার ঢাকা শহরে টহল কতদূর হচ্ছে না হচ্ছে, সেটা তারা সরাসরি গিয়ে দেখছেন। আমরা সতর্ক রয়েছি।

তিনি আরও বলেন, পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারছে না। জরুরি অবস্থা জারির কথা কেউ কেউ বলছেন। সেনাবাহিনী পুরোটাই দেখবে। এই ধরনের সম্ভাবনা কিংবা আলোচনা আছে কি না- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই। এগুলো গসিপ, আলাপ-আলোচনা হচ্ছে। দু’একজন কথা বলছেন, এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..