× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

ইয়েমেনে গ্রেনেড হামলা

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: বিস্ফোরণে ইয়েমেনের এডেন শহরের গভর্নর ও তার ছয় দেহরক্ষী নিহত হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সূত্র নিয়ে গণমাধ্যমগুলো এই খবর প্রচার করছে।

সম্প্রতি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট মনসুর হাদির ঘনিষ্ঠ বলে পরিচিত মেজর-জেনারেল জাফার মুহাম্মদ সাদ। সাদের গাড়িবহর লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড হামলা করে দুর্বৃত্তরা। বন্দর নগরীর তাওয়াহি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় আল-কায়দার আধিপত্য রয়েছে বলে জানা যায়। তবে কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। স্থানীয় সময় রবিবার সকালে এই হামলার ঘটনা ঘটে।

উল্লেখ্য, হুতি বিদ্রোহীদের দখলে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির উত্তরাঞ্চলের ব্যাপক এলাকা।


এ ক্যটাগরির আরো খবর..