× Banner
সর্বশেষ
হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি মাসেই দুই দফায় বাড়িয়েছে এলপি গ্যাসের দাম, সাধারণ মানুষের ক্ষোভ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর জীবনী আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী

নিউজ ডেক্স

ইন্দোনেশিয়ায় ১৩ ছাত্রীকে ধর্ষণ : শিক্ষকের যাবজ্জীবন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
ইন্দোনেশিয়ায় ১৩ ছাত্রীকে ধর্ষণ : শিক্ষকের যাবজ্জীবন

ইন্দোনেশিয়ায় ১৩ ছাত্রীকে ধর্ষণের দায়ে আবাসিক স্কুলের কর্ণধারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ১১ থেকে ১৬ বছর বয়সী ওই ছাত্রীদের ধর্ষণের অভিযোগে গত বছর হেরি বীরাওয়ান নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হওয়ার পর বিষয়টি শোরগোল ফেলে দেয়।

তিনি স্কুলটির ধর্মীয় বিষয়ের শিক্ষক ছিলেন। ২০১৬ সাল থেকে ওই ছাত্রীদের ধর্ষণ করে আসছিলেন তিনি। এদের মধ্যে আট ছাত্রী নয় সন্তানের জন্ম দেয়।

বিচারে আইনজীবীরা বীরাওয়ানের মৃত্যুদণ্ড চেয়েছিলেন। তবে বানদুং জেলা আদালতের বেঞ্চ ৩৬ বছর বয়সী এই শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়।

প্রজননক্ষমতা নষ্ট করার অভিযোগে আইনজীবীরা বীরাওয়ানের সাজা দাবি করেছিলেন, আদালত তাও খারিজ করে দেয়।

পশ্চিম জাভার বানদুং শহরে ইসলামিক বোর্ডিং স্কুলটি খোলার পর থেকেই ছাত্রীদের যৌন নির্যাতন করে আসছিলেন বীরাওয়ান। বীরাওয়ান দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি এবং প্রণোদনার প্রলোভন দেখিয়ে স্কুলে আনতেন।

তার স্কুলে যেসব গরিব ছাত্রী ভর্তি হতো তাদের অধিকাংশই পরিবার থেকে দূরে থাকত। স্কুলে ভর্তির পর ছাত্রীদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হতো এবং বছরে একবার তারা পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ পেত।


এ ক্যটাগরির আরো খবর..