মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য শাহ ্ আসাদুজ্জামান তপন গত ১২-০২-২০২২ইং তারিখে খুব ভোরে বাড়ী থেকে মধুখালী ভায়া ফরিদপুর জরুরী কাজে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে কামারখালী কোহিনুর ফিলিং স্টেশন এর সামনে থেকে নছিমন মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গেলে ডান হাতের কাধ এর জয়েন্ট খুলে ও হাড় চটে যেয়ে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় আশেপাশে লোকজন ছুটে এসে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ^বিদ্যালয় মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করান। বর্তমান চিকিৎসা নিয়ে ব্যান্ডেজ অবস্থায় বাড়ীতে আছেন। তার দেখার জন্য জনতার ঢল পড়ে যাচ্ছে।
তিনি যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে তার জন্য তিনি ডুমাইন ইউনিয়ন বাসী তথা মধুখালী উপজেলা বাসীর সকলের নিকট দোয়া কামনা করেন।




