× Banner
সর্বশেষ
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আড়পাড়াতে আওয়ামীলীগের উঠান বৈঠক

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Golam-Mostofa.jpg

মধুখালী প্রতিনিধিঃ আসন্ন ২৮ শে ফেব্রয়ারী মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন।

এই নির্বাচন উপলক্ষে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের নেতা শেখ মোঃ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে এবং আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু)’র সঞ্চালনায় ২নং ওয়ার্ডের নৌকা প্রতিকের সমর্থিত ভোটারদের নিয়ে মোস্তফার বাড়িতে শনিবার এশা বাদ এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এ সময় নৌকা প্রতিকে ভোট কামনা সহ আওয়ামীলীগের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ভোটারের সামনে গুরুত্বপূর্ন বক্তব্য দেন । এ ছাড়া আরো বক্তব্য দেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আঃ সালাম মিয়া, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ বদরুজ্জামান বাবু, ২নং ওয়ার্ড মসজিদের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা মোঃ আঃ মান্নান মিয়া প্রমুখ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলা থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..