× Banner
সর্বশেষ
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ

আঞ্চলিক প্রতিনিধি

আমাদের লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন এবং চলবে ওয়ান শিফটে -গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
শিক্ষার মান উন্নয়ন

অবকাঠামোগত উন্নয়ন নিয়েও আমরা কাজ করবো, তবে প্রধান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন। আমাদের টার্গেট প্রতিটি স্কুল চলবে ওয়ান শিফটে। বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

রবিবার সকাল সাড়ে দশটার দিকে বরিশাল নগরীর পিটিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরিশালের স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেছেন, যেসব বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু রয়েছে, তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেগুলোর বিষয়ে দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বছর থেকে হয়তো আর ভর্তি নেওয়া হবে না। আর যারা আছেন তারা ধীরে ধীরে বের হয়ে যাবে।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, বরিশাল প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক নিলুফা ইয়াসমিনসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

দুপুরে বরিশাল নগরীতে তিন শতাধিক প্রধানশিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে উপদেষ্টা মতবিনিময় করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..