× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আধুনিক সভ্যতার প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম- জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
আধুনিক সভ্যতার প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন-আধুনিক সভ্যতার সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম। যেই ক্ষমতাবান ব্যক্তি গণমাধ্যমকে সহ্য করতে পারেনা, গণমাধ্যমকে সুযোগ দেয়না। বুঝতে হবে সেই ক্ষমতাবান ব্যক্তি জনগনের প্রতিনিধিত্ব করেনা। সে নির্বাচিত হোক কিংবা অনির্বাচিত হোক।

সোমবার রাতে গৌরনদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জহির উদ্দিন স্বপন আরও বলেন-জবাবদিহিতার সংস্কৃতি হচ্ছে কিন্তু সভ্যতার সবচেয়ে বড় সংস্কৃতি এবং একটা সমাজ কিংবা রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে পারে গণমাধ্যম। ফলে গণমাধ্যম ছাড়া কোন সভ্য সমাজ চলতেই পারেনা।

প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীক প্রার্থীর লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ প্রমূখ।

একইদিন বিকেলে সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গনে গৌরনদী-আগৈলঝাড়া বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। সভায় দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..