× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

“আজ সিলেট সফরে আসছেন ড. মোমেন”

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

জুনেল আহমেদ আরিফ, দক্ষিণ সুরমা(সিলেট)প্রতিনিধিঃ জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন আজ (শনিবার) নিজ জন্মস্থান সিলেটে আসছেন।

দুপুর ১টায় ঢাকা থেকে একটি বেসরকারি হেলিকপ্টারযোগে তিনি সিলেট নগরীর মেন্দিবাগস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অবতরণ করবেন।

৬ বছর দায়িত্ব পালন শেষে গত ১৯ নভেম্বর নিউইয়র্ক থেকে লন্ডন হয়ে তিনি দেশে ফিরেন।

সিলেটে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। পরে তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন এবং সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য (পুষ্প অর্পন) নিবেদন করবেন।
সন্ধ্যার পর এই কূটনীতিক নগরীর হাফিজ কমপ্লেক্সে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।

পরের দিন রোববার সকাল দশটায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবে। দুপুরে ড. আবদুল মোমেন ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।


এ ক্যটাগরির আরো খবর..