× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

ডেস্ক

আজ বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস

আজ ১৮ সেপ্টেম্বর বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস। ​ ২০০৩ সালে আমেরিকার ক্লিন ওয়াটার ফাউন্ডেশন বিশ্ব জল পর্যবেক্ষণ দিবসটি বিশ্বব্যাপী জনসচেতনা বৃদ্ধির কর্মসূচী নেওয়ার জন্য পালন করা শুরু করেছিল৷ এই কর্মসূচীর লক্ষ্য ছিল, বিশ্বব্যাপী নাগরিকেরা যাতে তাদের নিজস্ব এলাকার জল সংরক্ষণ এবং জলসম্পদ রক্ষায় অবগত থাকেন৷ রবার্টা (রব্বি) সেভেজ (Roberta (Robbi) Savage) ছিলেন WWMD এর প্রতিষ্ঠাতা এবং অ্যাডওয়ার্ড ময়ার (Edward Moyer) ছিলেন প্রথম WWMD-র প্রথম সমন্বয়কারী।

১৮ সেপ্টেম্বর দিনটি বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস হিসেবে বেছে নেওয়ার কারণটি বেশ চিত্তাকর্ষক। প্রথমে ১৮ অক্টোবর এই দিনটি বেছে নেওয়া হয়েছিল কারণ আমেরিকার পরিশ্রুত জল আইন (US clean water act) ১৯৭২ সালের ১৮ অক্টোবর পাশ করা হয়েছিল আর সেই দিনটিকে সম্মান জানানো ছিল উদ্দেশ্য। পরে ২০০৭ সালে ১ মাস এগিয়ে ১৮ সেপ্টেম্বর করা হয় কারণ ওই সময়ে (অক্টোবরের শেষে) অনেক দেশে খুব ঠান্ডার জন্য জল জমে যায়। বিশ্বের সব দেশ যাতে এই কর্মসূচীতে অংশ নিতে পারে তাই এই দিন বদল করা হয়।

পৃথিবীর প্রায় দুই তৃতীয়াংশ জল এবং এক ভাগ স্থল। তবুও জলসংকট আমাদের সঙ্গী৷  সাত সাতটি মহাসাগর বিশ্বজুড়ে৷ এছাড়া ছোট বড় নদী নালা রয়েছে, তবুও “ওয়ার্ল্ড ওয়াটার মনিটরিং ডে”-র প্রয়োজন হয়৷  জলাশয় জীবাণু মুক্ত বা সুপেয় কি না তা নিশ্চিত করে তোলা হল এই দিনের মূল বিষয়। পাশাপাশি জল সংরক্ষণের বিষয়ে জোর দেওয়া হয়৷

জল একটি অতীব গুরুত্বপূর্ণ উপাদান। জল ছাড়া জীবের কোন রকম অস্তিত্বই সম্ভব নয়। জলকে সঠিক ভাবে সংরক্ষণ না করার জন্য পৃথিবীর বহু জায়গা জল কষ্টে ভোগে। আবার অনেক জায়গায় জল থাকলেও তার সঙ্গে নানান বর্জ্য পদার্থ, রাসায়নিক ইত্যাদি মিশে সেই জলকে দূষিত করে তোলে। ফলে সেই জল ব্যবহার করা যায় না। বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস পালনের মাধ্যমে জলের গুরুত্ব সম্পর্কে জন সাধারণকে সচেতন করা হয় ও নিজের এলাকার জলাশয়গুলির যত্ন কীভাবে নিতে হয় সেই সম্পর্কে অবহিত করা হয়।

সমগ্র বিশ্বজুড়ে বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস​ পালিত হয়ে থাকে। জল পরীক্ষা করার জন্য টেস্টিং কিটস গুলি প্রায় যে কোন হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় সস্তায় পাওয়া যায়। এই কিটগুলি দিয়ে সহজেই জলের মধ্যে উপস্থিত বিভিন্ন উপদান, pH মাত্রা ইত্যাদি জানা যায়। বিশ্বজুড়ে ১.৫ মিলিয়নের বেশী মানুষ এই প্রকল্পে অংশগ্রহণ করেন এবং জলের গুনাগুন পর্যবেক্ষণের দ্বারা বিভিন্ন সোশাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন যাতে বাকীরাও উৎসাহের সঙ্গে অংশ নিতে পারেন৷


এ ক্যটাগরির আরো খবর..