× Banner
সর্বশেষ
বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি-বারাণসী বুলেট ট্রেন, সর্ব্বোচ্চ গতি ঘন্টায় ৩২০ কিমি ভারত থেকে টিয়ার গ্যাস আমদানি হাসান মাহমুদের ৩ উইকেট: প্রস্তুতি ম্যাচে চালকের আসনে সিএ একাদশ জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে ইরানি বিমানবাহিনীর অভিযান: দাবি শীর্ষ কমান্ডারের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে -ট্রাম্প পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ পদ্মা সেতুর দু’টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মার দু’পাড়ে শরীয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের মাওয়ায় এ দু’টি প্রকল্পের উদ্বোধন করবেন।

তার আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এজন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পদ্মা নদী শাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ১২টায় মাওয়া প্রান্তে মূল পাইলিং নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করবেন।

পরে বিকেল ৩টায় মুন্সীগঞ্জের মাওয়া নতুন গোলচত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শরীয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের মাওয়ায় ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..