× Banner
সর্বশেষ
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আছড়ে ২.৫ বছরের মেয়েকে মেরে পালালেন বাবা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
শিশুকে আছড়িয়ে হত্যা বাবার

বাগেরহাটের মোল্লাহাটে বাবার আছাড়ে আড়াই বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

২২শে মার্চ সোমবার রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে গেছে শিশুটির বাবা।

শিশুটির নাম রাইসা আক্তার। তাঁর বাবা হুমায়ুন সরদার ওরফে মহিউদ্দিন উদয়পুর দৈবকান্দী গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, হুমায়ুন সরদার সেনা সদস্য। তাদের দুটি কন্যা সন্তান। রাইসা ছাড়াও স্নিগ্ধা আক্তার নামে তাদের পাঁচ বছর বয়সী একটি মেয়ে আছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির জানান, পারিবারিক বিরোধের জেরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হুমায়ুন সরদার তার আড়াই বছর বয়সী মেয়ে রাইসাকে আছাড় দেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। শিশুটির বাবা হুমায়ুন সরদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য পাঠানো হয়েছে।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. বিল্পব কান্তি বিশ্বাস জানান সন্ধ্যা ৬.৫০ মিনিটের সময় রাইসা নাম করে ১টি বাচ্চাকে জরুরি বিভাগে নিয়ে আসে শুনেছি তার বাবা বাচ্চাটি আছাড় দেয় এবং আছাড়ের ফলে মাথার হাড় ভেঙে গেছে তার বাম কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং বাম চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। বাচ্চাটিকে আনার পরে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম বাচ্চাটি এখানে আসার আগে মৃত্যুবরণ করেছে। ময়না তদন্ত হওয়ার পর রিপোর্ট পেলে আমরা আরো নিশ্চিত হতে পারব যে, সে আঘাতজনিত কারণে মারা গেছে কি না।


এ ক্যটাগরির আরো খবর..