আগৈলঝাড়ায় ১২ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সাংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া ১২ পিচ ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাকাল ওভার ব্রীজের নিচ থেকে মহাদেব দাস (২০) কে ১২ পিচ ইয়াবা সহ এস.আই জসিম উদ্দিন গ্রেফতার করে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার মামলা দায়ের হয়েছে।

মহাদেব দাস বাকাল গ্রামের নিমাই দাসের ছেলে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি করে আসছে বলে স্থানীয়রা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।