× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

আগৈলঝাড়ার বিয়ের দাবিতে স্কুল শিক্ষকের বাড়িতে প্রেমিকার অনশন

admin
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন করছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের শিক্ষক সুনীল বালার ছেলে ও রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত বালা একই উপজেলার আস্কর গ্রামের হরেণ ওঝার মেয়ে ও উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী লতিকা বাগচীর সাথে দীর্ঘ দিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্পর্কের সূত্র ধরে গত ২৮ অক্টোবর (শুক্রবার) সঞ্জিত প্রেমিকা লতিকাকে নিয়ে বরিশালের হোটেল মেলোডিতে স্বামী-স্ত্রী পরিচয়ে ফুর্তি করে।

শনিবার খুব সকালে সঞ্জিত প্রেমিকা লতিকাকে হোটেলের কক্ষের বাইরে থেকে আটকে রেখে পালিয়ে যায়। হোটেল কর্তৃপক্ষ লতিকাকে কক্ষ থেকে উদ্ধার করে। প্রেমিকা লতিকা ওই দিনই বিয়ের দাবিতে কান্দিপাড় গ্রামে প্রেমিক সঞ্জিত বালার বাড়িতে অনশন শুরু করে। এ রিপোট লেখা পর্যন্ত লতিকা প্রেমিকের বাড়িতে অনশন করছে। ঘটনা পর থেকে শিক্ষক সঞ্জিত বালা আত্মগোপনে রয়েছে। লতিকা শনিবার সন্ধ্যায় রাজিহার ইউনিয়ন পরিষদে হাজির হয়ে ঘটনা জানালে চেয়ারম্যান ইলিয়াস তালুকদার লতিকাকে অভিযুক্ত সঞ্জিতের বাবা, মা’র জিম্মায় দিয়ে দেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, সঞ্জিত আত্মগোপনে রয়েছে। রোববার সন্ধ্যায় মেয়ের পরিবারকে আসতে বলা হয়েছে। তারা এলে সামাজিকভাবে বিয়েরর জন্য প্রস্তুতি নিয়ে বিয়ে পড়ানো হবে। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ রকম ঘটনা তার জানা নেই। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..