রংপুরে অভিনব কৌশলে গাজা চাষ

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিনব কৌশলে গাঁজার চাষের সন্ধান পেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি মামলা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়ন পরিষদের রাঙ্গামাটির সাইফুল ইসলামের (৪৫) পানের বরজে গাঁজা চাষের সন্ধান পায় পুলিশ। গোপনে সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শাহিনুর আলম সিদ্দিকী ওই পান বরজে অভিযান চালান। এ সময় ৮/১০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। ওই ঘটনায় সাইফুল ইসলামের নামে মামলা হয়। বর্তমানে তিনি পলাতক।

পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনা পুলিশকে নতুন এক অনুসন্ধানের সুযোগ দিয়েছে। এখন থেকে প্রত্যেকটি পানের বরজে নিয়মিত অভিযান চালানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।