× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচনে এরশাদকে ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না: মুজিবুল হক চুন্নু এম.পি

admin
হালনাগাদ: রবিবার, ২২ জুলাই, ২০১৮

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ॥ কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এম.পি।

তিনি বলেন, আমরা এখন বিরোধী দলে আছি। আগামী সংসদ নির্বাচনে কার সঙ্গে বা কোন দলের সঙ্গে জোট হবে তা বলতে পারবেন পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। তবে আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের স্বপক্ষেই আমার সমর্থন থাকবে। যদি জোট হয় সেক্ষেত্রে নেত্রকোনা- ৩ আসনটিতো আমাদের দেয়াই আছে। আর জোট না হলে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে। আমার জীবনে ৭টি সংসদ নির্বাচন করেছি, ৪টিতে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছি ৩ টিতে ৫শ, ১শ, ৭শ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি।

আগামী দিনে জোট হলেও নির্বাচন করব, না হলেও নির্বাচন করব। জনগন জাতীয় পার্টিকে ভোটও দেবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আগামী সংসদ নির্বাচনের মাধমে সরকার গঠন করতে হলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদকে ছাড়া কোন দল সরকার গঠন করতে পারবে না।

উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আনোয়ার হোসাইনের পরিচালনায় কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নেত্রকোনা- ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জসিম উদ্দিন ভূঞা, জেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী খান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..