× Banner
সর্বশেষ
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নারায়ণগঞ্জের জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের উদ্যোগ নিতে হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ভালুকায় ‘টেকাব’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সনদ ও ঋণ বিতরণ সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে – স্থানীয় সরকার মন্ত্রী এআই প্রযুক্তির ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে — তথ্য প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ে দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গঠনের আহ্বান তথ্যমন্ত্রীর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের ৩ কোটি ৭০ লাখ টাকা প্রদান করলো পদ্মা অয়েল পিএলসি

আইএসের হামলায় নিহত ১৩৫

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের হামলায় কমপক্ষে ১৩৫ জন নিহত হয়েছে সিরিয়ায় সরকারি বাহিনী নিয়ন্ত্রিত একটি শহরে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। শনিবার দেইর আল জৌর শহরে এ ঘটনা ঘটে।

সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ৮৫ জন বেসামরিক নাগরিক ও ৫০ সরকারি সেনা নিহত হয়েছে। তবে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বাঘালিয়া এলাকায় হামলায় প্রায় ৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সিরিয়ার লোকাল কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে সরকারি সেনাদের ওপর হামলা চালায় আইএস। ওই সময় শহরে একটি গাড়িবোমা হামলাও চালায় আইএস। জবাবে সরকারি বাহিনী আইএসের ওপর বিমান হামলা ও তীব্র গোলাবর্ষণ করে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া তথ্য অনুযায়ী, শহরের ৬০ শতাংশ এলাকার দখল এখনো আইএসের হাতে রয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, দেইর আল জৌরে ২ লাখের মতো লোক বাস করে। অবরুদ্ধ ওই এলাকার পরিস্থিতি অবনতি হতে শুরু করেছে বলেও সংস্থাটি সতর্ক করে দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..