× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

অ্যাঙ্গেল ডি মারিয়ার ফেসবুক পেইজ অপসারিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: অ্যাঙ্গেল ডি মারিয়ার ভেরিফাইড ফেসবুক পেইজটি অপসারিত হলো একটি স্ট্যাটাসের জের ধরে। সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রান্সফার বিষয়ে ডি মারিয়ার পেইজে একটি বিব্রান্তিকর মন্তব্যে রীতিমত আলোচনার ঝড় ওঠে। গোল ডট কম এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

এমনিতেই রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জন অনবরত চলছে। তার ওপর ডি মারিয়ার ফেসবুক পেইজের স্ট্যাটাসে গুজব আরো জোড়ালো হলো। সূত্রমতে, আর্জেন্টাইন তারকার ভেরিফাইড পেইজের ওয়ালে দেখা যায়, রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলার সময়ের একটি ছবি পোস্ট করা হয়েছে। তার ক্যাপশনে লেখা, ‘সুন মাই ফ্রেন্ড’।

এতে বোঝার অপেক্ষা রাখে না যে, পর্তুগিজ তারকার প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমানোর ইঙ্গিতই দেওয়া হয়েছে। তাহলে অচিরেই কী ফুটবল বিশ্ব আবারো ডি মারিয়া-রোনালদো জুটি দেখতে পাবে?

কিন্তু আদৌ কী ডি মারিয়া নিজে থেকে এমন পোস্ট করেছেন। নাকি অন্য কেউ হ্যাকিংয়ের মাধ্যমে তার ভেরিফাইড পেইজে এমন বিব্রান্তিকর গুজব ছড়িয়েছেন। বিষয়টি পুরোটাই এখনো অনিশ্চিত। সে যাই হোক, ফেসবুক পেইজটি অপসারণ করার আগেই বিভিন্ন গণমাধ্যমে তা ওঠে আসে। আর তাতেই রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জনে বাড়তি হাওয়া লাগল!

এদিকে, ডি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কার্ডোসো তার ইন্সটাগ্রাম পেইজে একটি ম্যাসেজ দিয়ে নিশ্চিত করেছেন, তার স্বামী রোনালদোর ট্রান্সফার বিষয়ক পোস্টটি করেনি। তার দাবি অনুযায়ী ফেসবুক, টুইটার ব্যবহার করেন না ডি মারিয়া। তাহলে আজেন্টাইন তারকার ভেরিফাইড পেইজে কে এমন পোস্ট করেছে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে!


এ ক্যটাগরির আরো খবর..