× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

অসুস্থ রোগীকে ইউএনও অফিসের সামনে ফেলে রেখে গেল স্বজনরা: ঠাই হলো বৃদ্ধাশ্রমে

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
ঠাই হলো বৃদ্ধাশ্রমে

গত ১৪ বছর ধরে অর্ধেক শরীর প্যারালাইসিস হয়ে আছে ৬০ বছর বয়সি আব্দুল খালেকের। কারো সহযোগিতা ছাড়া এক পা হাটা-চলাও করতে পারেন তিনি। যেখানে থাকেন সেখানে শুয়ে-বসেই সময় কাটাতে হয় তাকে। একঝাক ভাই-বোন ও দুটি ছেলে সন্তান থাকলেও তার রোগা জীবনের সঙ্গী হননি কেউ। এরই মধ্যে বয়সের ভারে শরীরের অবস্থা বেশি খারাপ হওয়ায় নুয়ে পড়েন তিনি।

মঙ্গলবার (৪ জুন ) সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী জানান, অসুস্থ অবস্থায়  খালেককে গত বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় তার কার্যালয়ের সামনে ফেলে রেখে যান স্বজনরা। এরপর টানা চারদিন ওই কার্যালয়ের সামনেই অবস্থান করেন তিনি। খবর পেয়ে ইউএনও তাকে উদ্ধার করে সোমবার (৩ জুন) সকালে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন।

আব্দুল খালেক সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত মজিদ মাতুব্বরের ছেলে। তিনি চার ভাই ও তিন বোনের মধ্যে খালেক সবার বড়। তার দুটি ছেলে সন্তানও রয়েছে। সোমবার সকালে ইউএনও অফিসের সামনে গিয়ে দেখা যায়, বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য অসুস্থ খালেককে একটি মাহিন্দ্র গাড়িতে তোলা হচ্ছে। হাটা-চলা করতে না পারায় কয়েকজন ব্যক্তি তাকে গাড়িতে তুলে দিচ্ছেন।

এ সময় আব্দুল খালেক বলেন, আমার পরপর দুই স্ত্রীর মারা যায়। দ্বিতীয় স্ত্রীর মারা যাওয়ার গত ১৪ বছর আগে প্যারালাইসিস হয়ে আমার এক সাইড পড়ে যায়। এরপর বসতভিটা যা ছিল তা বিক্রি করে চিকিৎসা করি। এখন আমার কোনো কিছুই নেই। আমার দুটি ছেলে আছে। তারা বিয়ে করে রাজবাড়ী তাদের শ^শুর বাড়িতে থাকে।

আমার কোনো খোঁজখবর রাখে না। আমার ভাই-বোনেরা সবাই আর্থিকভাবে ভালো আছে। তবে তারাও আমার দেখাশোনা করে না। এমন অবস্থায় আমি পাশের আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে শ^শুর বাড়িতে আশ্রয় নেই। সেখানে দুই বছর থাকার পর শ^শুর বাড়ির লোকজন বৃহস্পতিবার আমাকে আর রাখবে বলে এখানে ফেলে রেখে যান।

আব্দুল খালেকের দুই ছেলে আলমগীর মাতুব্বর (৪০) ও কলম মাতুব্বর (৩৫) রাজবাড়ী বসবাস করায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি তাদের ফোন নম্বর পর্যন্ত পাওয়া যায়নি খালেকের কাছে। তবে জোসনা বেগম নামে খালেকের শ্বশুর বাড়ির এক নারী বলেন, আব্দুল খালেকের ছেলেদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তারা কেউ ওনার দায়িত্ব নিতে চায় না। ওনার ভাই-বোন সবার বাড়িতেই বিল্ডিং ও জমিজমা আছে। তারাও তার খোঁজখবর নেয় না।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী আরো বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমার অফিসের সামনে একজন বৃদ্ধ লোককে তার স্বজনরা ফেলে রেখে যায়। পরে খোঁজখবর নিয়ে জানতে পারি, তার ছেলেরা শ্বশুর বাড়িতে বসবাস করেন। তিনি তার বসতবাড়ি বিক্রি করে নিঃশ্ব হয়ে শ্বশুড় বাড়িতে থাকতেন। তবে এখন শ্বশুর বাড়ির লোকজনও তার ব্যয়ভার নিতে নারাজ। তাই শ^শুর বাড়ির স্বজনরা এখানে ফেলে রেখে গেছেন। পরবর্তী প্রশাসনের পক্ষ থেকে জেলা সমাজসেবা অধিদপ্তরের যোগাযোগ করে তাদের যে বৃদ্ধ নিবাস আছে, সেখানে তার থাকার ব্যবস্থা করি।


এ ক্যটাগরির আরো খবর..