× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

অসুস্থ বাছুর কোলে নিয়ে ডিসির কার্যালয়ে!

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: আসামের হাইলাকান্দি জেলায় অসুস্থ বাছুর কোলে নিয়ে ডিসির কার্যালয়ে যাওয়ার মত চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনাটি এখন সেখানে মুখরোচক আলোচনার বিষয়ে পরিনত হয়েছে।

এ কান্ডটি ঘটে শুক্রবার। সবে কাজ শুরু হয়েছে হাইলাকান্দির জেলা প্রশাসক দফতরে। হঠাৎ দফতরের দোতলায় জেলাশাসকের ঘরের সামনে বাছুর কোলে হাজির হন আফতাব। নিরাপত্তাকর্মীরা হতবাক হয়ে যান। কী ভাবে বাছুর নিয়ে কেউ ডিসি-র ঘরের সামনে পৌঁছে গেলেন সেই প্রশ্ন ছড়ায় প্রশাসনিক মহলে। ডিসির কাছে বাছুর আসার গল্প ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভিড় জমে যায় কার্যালয়ের আশপাশে। ভিড় সামলাতে হিমসিম খায় পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

পরিস্থিতি সামলাতে কাজ ফেলে সেখানে ছুটে যান অতিরিক্ত জেলা প্রশাসক এফ আর লস্কর। কথা বলেন বাছুরের মালিক আফতাবউদ্দিনের সঙ্গে।

আফতাব জানান, এক দিন আগে বাছুরটি জন্মেছে। মায়ের দুধ খাচ্ছে ঠিকঠাক। হাঁটতে-চলতেও কোনও সমস্যা নেই। কিন্তু কিছুতেই মলত্যাগ করতে পারছে না সেটি। একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরামর্শে আফতাব বাছুরটিকে নিয়ে যান হাইলাকান্দি শহরের জেলা পশু চিকিৎসালয়ে। কিন্তু অপেক্ষা করেও সেখানে কোনও চিকিৎসকের দেখা পাচ্ছিলেন না তিনি। আফতাবের কথায়, তখন ওখানকার এক কর্মী তাকে বাছুর নিয়ে জেলা প্রশাসকের কাছে যেতে বলেন- জানান আফতাব। আর তাই তিনি ডিসি কাছে বাছুরটিকে নিয়ে আসেন।

খবর জেনে আফতাবকে নিজের কার্যালয়ে ডেকে পাঠান ডিসি মলয় বরা। ডিসির ডাক পেয়ে সেখানে যান জেলার পশু চিকিৎসা কর্মকর্তা রসিদ আহমেদও। তিনি বাছুরটিকে শিলচরে পাঠানোর পরামর্শ দেন। তিনি বাছুরের অস্ত্রোপচার করতে হবে বলে ডিসিকে জানিয়ে চাপ সামলান কর্মকর্তা।

আলোচনা কিন্তু তাতে থেমে যায়নি। আদালতে হাতি পেশ করার গল্পের সঙ্গে জড়ে যায় আফতাবের বাছুরের কাহিনিও। কয়েক মাস আগে হাইলাকান্দির আদালতে হাজির হয়েছিল হাতি। এ বার জেলাশাসকের দফতরের দরজায় পৌঁছল সদ্যোজাত বাছুর! তাতেই দিনভর মশগুল থাকল গোটা শহর।


এ ক্যটাগরির আরো খবর..