× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

অবেরোধে গৌরনদীতে গাড়ি পোড়া মামলা বিএনপি-জামাতের ৩৫নেতাকর্মী আসামী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
বিয়ের প্রলোভনে ধর্ষণ

বিএনপি’র অবরোধ কর্মসূচীতে বুধবার রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় কাভার্ড ভ্যান পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলায় তিন থানার (গৌরনদী, বাবুগঞ্জ ও বিমানবন্দর) ৩৫ জন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু বাদী হয়ে মামলাটি করেন।

মামলার উল্লেখযোগ্য আসামীরা হলো- গৌরনদী উপজেলার বিএনপি’র আহবায়ক সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মুকুল হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক মনির হাওলাদার, সদস্য সচিব মনির আকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল আমিন মোল্লাসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের ৩৫ জন নেতাকর্মী।

গ্যৌরনদী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু জানান, অগ্নি সংযোগের সাথে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোন সংশ্লিষ্টতা নেই। নির্বাচনের সময় যাতে বিএনপি নেতারা এলাকায় না থাকতে পারে সেজন্য মিথ্যে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..