× Banner
সর্বশেষ
সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা

ডেস্ক

অবশেষে এ বছর ইউএস ওপেনে খেলার সুযোগ পাচ্ছেন জকোভিচ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ মে, ২০২৩
novak jokovic

শেষ পর্যন্ত  এ বছরের আগস্টে শুরু হতে যাওয়া ইউএস ওপেন টেনিসে খেলতে পারবেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সার্বিয়ার নোভাক জকোভিচ।

আমেরিকার সরকার জানিয়েছে, আগামী ১১ মের পর থেকে যুক্তরাজ্যে আন্তর্জাতিক ভ্রমনকারীদের করোনার টিকা নেয়া বাধ্যতামূলক থাকবে না।

হোয়াইট হাউস বলছে, আগামী সপ্তাহে করোনা নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা শেষ হলে টিকার প্রয়োজন আর থাকবে না। করোনাভাইরাসের টিকা আবিষ্কার হবার পর সেটি নেননি জকোভিচ। এজন্য গত বছর ইউএস ওপেন খেলতে পারেননি তিনি। এমনকি একই কারনে অস্ট্রেলিয়ান ওপেনও মিস করেন জকোভিচ।

এ বছর ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামিতে খেলার জন্য মার্কিন প্রশাসনের কাছে আবেদন করেন জকোভিচ। কিন্তু করোনার টিকা না থাকার জন্য অনুমতি পাননি ৩৫ বছর বয়সী এই টেনিস তারকা।

গত বছর করোনার টিকা না নেয়ায় দেশ থেকে নির্বাসিত করা হয় জকোভিচকে। তিনি জানান, করোনা টিকা নিয়ে সমস্যার সমাধান না হলে গ্র্যান্ড স্ল্যামে খেলবেন না।এ বছর ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যামে জকোভিচের খেলার নিয়ে আর কোন সংশয় থাকছে না। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে ইউএস ওপেন। শেষ হবে ১০ সেপ্টেম্বর।


এ ক্যটাগরির আরো খবর..